
সংবাদ বিজ্ঞপ্তি:
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রামু-কক্সবাজার ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক জননেতা লুৎফুর রহমান কাজল ভাইয়ের পক্ষ থেকে রামু রাজারকুলবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামু উপজেলা ছাত্রদলের সাংগঠনিক-সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবি মো: ছানা উল্লাহ সেলিম।
নিজ জন্মস্থান এলাকা রাজারকুল ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা আর ইসলাম ধর্মাবলম্বির সবচেয়ে বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ উল ফিতর। বিশ্বের মুসলিম উস্মার কাছে ঈদ উল ফিতর হলো সবচেয়ে বড় উৎসব।
আমরা এই পবিত্র দিনটিতে একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ক্ষমা করে দিই। আর রমজান শেষে ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে নিয়ামাত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকে।
মহান আল্লাহ পাক মুসলিম উম্মাতের প্রতি বড় নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছেন। তাই এই পবিত্র দিনে রাজারকুল ইউনিয়নসহ রামু উপজেলাবাসীর প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় দ্বারা কামনা করি।
মহামারী করোনার কারণে সরকারি সকল নির্দেশনা মেনে ঈদ উদযাপন করি।













