রামুতে ২ করোনা রোগী সনাক্ত,তাদেরকে আইসোলেশনে নেয়া হচ্ছে

0
4

সোয়েব সাঈদ:
রামুতে আজ শনিবার কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত ২ জনকে আইসোলেশনে নেয়া হচ্ছে। আক্রান্তরা হলেন, রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী ভূতপাড়া এলাকার মৃত হানিফ বা ছেলে আনোয়ার হোসেন ও রাজারকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবদুল লতিফের ছেলে নুরুল ইসলাম।

রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশের একটি দল এ্যাম্বুলেন্সযোগে আক্রান্ত এ দুজনকে রামু হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়ার প্রক্রিয়া শুরু করেন।

উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামুর ফতেখাঁরকুল ও রাজারকুল ইউনিয়নে ২ জনের করোনা পজিটিভ হওয়ার পরপরই প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের আইসোলেশনে নেয়ার পাশাপাশি তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে।

এছাড়া রামুবাসীকে সতর্ক এবং বাড়িতে থাকারও অনুরোধ জানান ইউএনও প্রণয় চাকমা।

আগেরামু উপজেলা ছাত্রদল নেতা ছানা উল্লাহ সেলিমের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
পরেরামুতে গভীর রাতে সাংবাদিকদের ঈদ উপহার পৌঁছে দিলেন ইউএনও প্রণয় চাকমা