রামুবাসীকে ওসি আবুল খায়ের ‘র ঈদ শুভেচ্ছা

0
7

 

প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে   ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রামু থানা অফিসার ইনচার্জ(ওসি) আবুল খায়ের।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ হল আনন্দ খুশি আর শান্তি সম্প্রীতির উৎসব। ঈদ সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায়।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তারপরও সরকারী নির্দেশনা মেনে পরিবার পরিজন নিয়ে আমরা  ঈদের আনন্দ ভাগ করে নেব।

 

ওসি আবুল খায়ের আরও বলেন, করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ, ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আসুন আমরা সকলে মহান আল্লাহর  নিকট দোয়া করি।

তিনি জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

পরিশেষে সকলকে ঈদ উল ফিতরের  শুভেচ্ছা জানিয়ে তিনি  সকলের সহযোগিতা কামনা করেন।

 

আগেরামুবাসীকে ইউএনও প্রণয় চাকমার ঈদ শুভেচ্ছা
পরেকক্সবাজারবাসীকে মেয়র মুজিবুর রহমানের ঈদ শুভেচ্ছা