উখিয়ায় ৪৬ হাজার ইয়াবাসহ যুবক আটক

0
5

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় ৪৬ হাজার ইয়াবাসহ এক যুকককে আটক করেছে র‌্যাব।  আজ শনিবার (৬ জুন) বিকেলে র‌্যাবের চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ময়নারঘোনা রাস্তার মাথা মরা গাছ তলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৪৬ হাজার ইয়াবাসহ  ফয়সাল আমিনকে (২৬) আটক করা হয়। সে ইয়াবার চালানের অর্ডার পাওয়ার পর তা ডেলিভারি দিতে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে তা নিয়ে বের হচ্ছিলেন। আটক ফয়সাল আমিন কক্সবাজারের টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার জালাল আহমদের ছেলে বলে জানা গেছে।

আগেকক্সবাজার সদরে ৪২,রামুতে ২২ ও উখিয়ায় ১৯ জনসহ রেকর্ড ১০৮ করোনা রোগী সনাক্ত
পরেরামুর কাউয়ারখোপে উন্নয়মুলক কাজের উদ্বোধন করলেন মোস্তাক আহাম্মদ চেয়ারম্যান