
রামু প্রতিনিধিঃ
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে একদিনে দুইটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ। উন্নয়নের মহাযজ্ঞে কাউয়ারখোপ ইউনিয়নের চলমান উন্নয়নে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলো।
জানা যায়, ৬ জুন( শনিবার) সকালে রামু উপজেলার পশ্চিম কাউয়ারখোপ ৬ নং ওয়ার্ডের প্রাইমারীর স্কুলের পাশের সড়ক ব্রীকসলিং দ্বারা উন্নিত কাজের উদ্বোধন করেছেন স্থানীয় চেয়ারম্যান মোস্তাক আহমদ। এই রাস্তাটি উন্নয়নের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। আজ তাদের দাবি পুরন হওয়ায় স্থানীয় চেয়ারম্যান মোস্তাক আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
অপরদিকে দুপুর ১ টার দিকে উখিয়ারঘোনা সওদাগরপাড়া কেন্দ্রীয় জামে মসজীদ সংলগ্ন কবরস্হানের বাউন্ডারীর কাজের উদ্বোধন করেন তিনি।
রাস্তার কাজও কবর স্থানের বাউন্ডারি কাজ উদ্বোধন কালে জানতে চাইলে চেয়ারম্যান মোস্তাক আহমদ বলেন,এলাকার উন্নয়নের জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সহযোগিতায় কাউয়ারখোপে উন্নয়নের ধারা অব্যহত আছে। এলাকার মানুষ পাশে থাকলে আমি কাউয়ারখোপ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবো। আমি উন্নয়নের ধারা চলমান রাখতে সকালের দোয়া কামনা করছি।
উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের মেম্বার রফিকুল আলম,৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আবছার কামাল মেম্বার,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছানা উল্লাহ বাবুল, ছৈয়দ নুর মাষ্টার,তাতীঁলীগ সাঃ সম্পাদক জাফর আলম, বিশিষ্ট সমাজসেবক ছালামত উল্লাহ,ছাত্রলীগ নেতা হেলাল,ফারুক,আরমান সহ স্হানীয় জনসাধারণ।













