
কাউছার বিন ইসলাম,পেকুয়া
পেকুয়ার উজানটিয়াতে ঠেকপাড়ায় নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য বেড়ীবাঁধ কেটে উজানটিয়াকে পানিতে প্লাবিত করতেছেন এক কুচক্রী মহল। হালকা জোয়ারের পানিতেও প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতির শিকার উজানটিয়া জনসাধরণ। সচেতন নাগরিক সমাজের দাবি এই কুচক্রী মহলের আইনের আওতায় আনতে হবে। এবং প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি সুইচ গেইট নির্মাণের মাধ্যমে এলাকাবাসী তথা উজানটিয়ার মানুষকে অনাকাঙ্ক্ষিত প্লাবনের হাত থেকে রক্ষা করা।
এইদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান বলেন: মাছের ঘের মালিকদের অপরিকল্পিতভাবে সরকারি বেডিবাঁধ কেটে স্লুইচ গেট নির্মাণেরর কারনে বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হওয়ার অতীত ইতিহাস আছে। এতে কিছু স্বার্থান্বেষী মানুষ ফায়দা লুটে অপরদিকে সাধারন জনগন ঝুকিতে পতিত হয়। ২০১৪/১৫/১৬ এই তিন বছরের ইতিহাস উজানটিয়ার মানুষ এত দ্রুত ভুলে যাবেনা বলে মনে করিয়ে দেন।













