কোবিড ১৯ চিকিৎসায় অনুদান দিলেন পানির ছড়া এসএইচডি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

রামুর রশিদ নগরের পানির ছড়া এসএইচডি মডেল হাই স্কুলের ক্যাবিনেট সদস্যদের উদ্দ্যোগে গড়ে উঠা “ছাত্র কল্যাণ তহবিল” এ প্রতিদিন শিক্ষার্থীদের টিফিনে খরচ হতে কিছু অংশ জমা রাখা হয়। যা হতে দরিদ্র সহপাঠিদের সহযোগিতা করেন। প্রতি মাসে যারা বিদ্যালয়ের মাসিক ফি, খাতা-কলম ক্রয়, বই ক্রয় ইত্যাদি সমস্যায় সম্মুখীন হত তারা নিজ উদ্দ্যোগে সহপাঠিদের সহযোগিতা করেন। গত ৩ মাস ধরে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রকল্যাণ তহবিলে জমানো টাকা প্রায় অলস পড়ে আছে। ক্যাবিনেট সদস্যদের সম্মতিতে শিক্ষার্থীদের জমানো ১০,১২৫ টাকা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় সহযোগিতা করেন। আজ ২৩ জুন রামু কক্সবাজার সদর আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলে হাতে উক্ত টাকা তুলে দেন ক্যাবিনেট সদস্য মোহাম্মদ ইমরান। এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী মোহাম্মদ ইমরান জানান, বন্ধুদের সাথে পড়াশোনা বিষয়ে ফোনে যোগাযোগের সময় হঠাৎ ছাত্র কল্যাণ তহবিলের জমানো টাকা নিয়ে কথা উঠলে, করোনায় আক্রান্তদের সহায়তার প্রস্তাব উঠে। এই বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিম স্যারের সাথে যোগাযোগ করলে স্যারও এতে সম্মতি প্রকাশ করেন। দেশের এই পরিস্থিতিতে সামান্য সহযোগিতা করতে পেরে ভাল লাগছে। দূর্যোগকালীন সকলকে সামর্থ অনুযায়ী এগিয়ে আসলে আমরা খুব দ্রুত করোনা মুক্ত হতে পারব।

সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, দূযোগকালীন তোমাদের মহৎ ত্যাগ আমার আজীবন মনে থাকবে। এই রকম মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠো। তোমাদের যে কোন সমস্যায় আমাকে পাশে পাবে, যে কোন দরকারে আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের জন্য অনেক দোয়া রইল।

আগেকরোনা ছড়িয়ে পড়া রোধে জনপ্রতিনিধিদের ভূমিকা জরুরী:এমপি কমল
পরেটেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার