টেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0
6

আব্দুল্লাহ মনির,টেকনাফ
কক্সবাজারের টেকনাফে উপজেলার হ্নীলা রঙ্গিখালী পাহাড়ী এলাকা থেকে প্রতিপক্ষের হাতে অপহরন হওয়া জসিম নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের হাতে অপহৃত উক্ত ব্যক্তি নিহত হয়েছে।তথ্য সুত্রে আরো জানাযায়, মঙ্গলবার সকালে হ্নীলা রঙ্গিখালীর মরহুম শফিক মেম্বার গ্রুপের গুরা মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৮) পাহাড়ে নিজ জমিতে কাজ করার জন্য শ্রমিক নিয়ে যাওয়ার পথেই দীর্ঘদিনের প্রতিপক্ষ ভোলাইয়া বৈদ্য গ্রুপের একটি স্বশস্ত্র গ্রুপ তাকে বেঁধে নিয়ে যায়। এসময় তার সঙ্গে যাওয়া শ্রমিকেরা ফিরে এসে খবরটি জসিমের পরিবারকে জানায়। তখন অপহৃতের পরিবার বিষয়টি থানা পুলিশসহ বিভিন্ন সংস্থাকে অবহিত করে।

এরপর দুপুর হতে পুলিশের একটি দল পাহাড়ে তল্লাশী অভিযান চালিয়ে রাত ৮ টায় দিকে রঙ্গিখালী গভীর পাহাড়ে ধইল্যার ঝিরি এলাকার মৎস্যঘের সংলগ্ন পাহাড়ী এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।এরপর মৃতদেহটির ময়না তদন্ত রিপোর্ট তৈরী জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করার প্রক্রিয়া চলছে।উল্লেখ্য, উক্ত এলাকায় নানা অপরাধে জড়িত বেশ কয়েকটি গ্রুপ দীর্ঘদিন ধরে পাহাড়ি জমি দখল-জবরদখল এবং নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড সংগঠিত করে আসছে।আবার তাদের এই অপকর্মের রোশানলে পড়ে অত্র এলাকার অনেক নিরীহ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান সংগঠিত অপরাধের সাথে যারা জড়িত সন্ত্রাসীদের আইনের আওয়তাই নিয়ে এসে নির্মুল করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আগেকোবিড ১৯ চিকিৎসায় অনুদান দিলেন পানির ছড়া এসএইচডি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা
পরেকক্সবাজারে ৩ ‘রেড জোনে’ ১১ জুলাই পর্যন্ত ছুটি