রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ ২ জনের মৃত্যু 

0
3
সোয়েয় সাঈদঃ
রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক সহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক স্কুল শিক্ষক। আজ বুধবার (২৯ জুলাই) ভোর ৬ টায় একটি মাছ বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।নিহতরা হলেন-জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)।এ দূর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত ৩ জনই ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাটছিলেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ২ জনের মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।

রামু থানার উপপরিদর্শক মো. কামাল খবর পেয়ে দূর্ঘটনারস্থলে যান। তিনি জানান-এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। আহত ১ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

সড়ক দূর্ঘটনায় শিক্ষাঙ্গনের ৩ আলোকিত ব্যক্তির হতাহতের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আগেভারতকে চাপে রাখতে চীন-পাকিস্তানমুখী হচ্ছে বাংলাদেশ : দ্য হিন্দু
পরেবাস টার্মিনাল এলাকায় ৪ হাজার ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক