পেকুয়ায় প্রতিপক্ষের গুলিতে প্রান গেল গৃহবধূর

0
8

সিবিকেঃ

পেকুয়ার বারবাকিয়ায় প্রতিপক্ষের গুলিতে এক নারী নিহত হয়েছেন।
রোববার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে পেকুয়ার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামুন নামে এক যুবকের গুলিতে গৃহবধূ সেলিনা আক্তার নিহত হন।

এ সময় আহত হয়েছেন কলেজছাত্র নাজমুর সাকিব ও সাইফুল ইসলাম নামে ২ জন। পরে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে।

বিষয়ট নিশ্চিত করেছেন পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

আগেমামুনুলের বিষয়ে হেফাজতের সিদ্ধান্ত জানালেন বাবুনগরী
পরেপৌরসভার চলমান সড়ক উন্নয়নে আরসিসি ঢালাই উদ্বোধন করলেন মেয়র মুজিব