টেকনাফে ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

0
5

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ ৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় ১টি নৌকা জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ মে) বিকেলে বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন, মোহাম্মদ আব্দুল্লাহ (২৭), মোহাম্মদ ইব্রাহিম (৩০), মোহাম্মদ আলম (২৬), মোহাম্মদ ইয়াছির (৩২), নুর মোহাম্মদ (২৭) এবং করিম উল্লাহ (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক। পূর্বকোণকে তিনি বলেন, টেকনাফ বাজার ঘাটে একটি নৌকা তল্লাশি করে ২৮ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ইয়াবা পাচারকারী এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেমহেশখালীতে হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার
পরেঈদগাঁওতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু: দুর্ঘটনা নাকি আত্মহত্যা?