রামুতে ইশান মোটরস এ সন্ত্রাসী হামলায় ৩ জন আহত, ১৫ লাখ টাকা লুট

0
6

রামু প্রতিনিধি
রামুতে মোটর সাইকেল বিক্রয় প্রতিষ্ঠান ইশান মোটরস এ সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির ম্যানেজার, সহকারি ম্যানেজার সহ ৩ জন গুরতর আহত হয়েছে। হামলা চলাকালে লুট করা হয়েছে ১৪ লাখ ৭৫ হাজার টাকা। বুধবার (১৯ মে) সকাল ৯টার দিকে রামু বাইপাস সংলগ্ন ইশান মোটরস এর শো-রুমে এ ঘটনা ঘটে। হামলার পরই রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত ৫ জন এবং অজ্ঞাত ২০ জনকে আসামী করে রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন ইশান মোটরস এর স্বত্ত¡াধিকারি মোঃ শাহজাহান।
লিখিত এজাহার ও প্রাপ্ত তথ্যে জানা গেছে-সকাল ৯টার দিকে একটি সংঘবদ্ধ দল ওই দোকানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘবদ্ধ চক্রটি দোকানের মালিক মোঃ শাহজাহানকে মারধরের চেষ্টা চালায়। এসময় বাধা দিলে হামলাকারিরা প্রতিষ্ঠানটির সহকারি ম্যানেজার আবদুল আজিজের মাথা, ডান ও বাম উরুতে একাধিক স্থানে ছুরিকাঘাত করে। এসময় এলোপাতাড়ি হামলায় গুরতর আহত হন প্রতিষ্ঠানটির ম্যানেজার জহিরুল ইসলাম ও কর্মচারি বাপ্পী।
হামলায় নেতৃত্ব দেন- রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মৃত বজল আহমদের ছেলে আবদুল হক, আবদুল হকের ছেলে মোহাম্মদুল হক জনি ও তুষার, কাউয়ারখোপ ইউনিয়নের টিলাপাড়া এলাকার জনুর ছেলে ফয়জুল্লাহ, হাবিব উল্লাহর ছেলে শুভ।
হামলার পর স্থানীয় লোকজনকে গুরুতর আহত আবদুল আজিজ সহ অন্যান্যদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনহিত হওয়ার আহতদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
ইশান মোটরস এর স্বত্ত¡াধিকারি মোঃ শাহজাহান জানিয়েছেন-হামলাকারিরা ভয়ভীতি প্রদর্শন করে তার প্রতিষ্ঠানে ক্যাশ ব্যাক্সে ব্যাংকে জমা দেয়ার জন্য রক্ষিত ১৪ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া হামলাকারিরা দীর্ঘক্ষণ তান্ডব চালিয়ে শো-রুমের কাঁচ, দরজা, বিক্রয়ের জন্য মজুদকৃত গাড়ি, অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।
খবর পেয়ে সকালে রামু থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানিয়েছেন-এ ব্যাপারে লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আগেঈদগাঁওতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু: দুর্ঘটনা নাকি আত্মহত্যা?
পরে২১ মে শুক্রবার হতে টেকনাফ উপজেলা লকডাউন