উন্নয়নের বলি পূর্ব রাজারকুল দক্ষিন পাড়া সড়ক, স্থানীয়দের দুর্ভোগ চরমে

0
4

 

সিবিকে রিপোর্টঃ

রামু উপজেলার। পূূর্ব রাজারকুল দক্ষিনপাড়া সড়কের বেহাল অবস্থা। কাদা আর খানা-খন্ধকে চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।
পূর্ব রাজারকুলের দক্ষিন পাড়া থেকে মোরাপাড়া পাড়া পর্যন্ত দীর্ঘ ১ কিলোমিটার এ সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

রামুর সর্বত্র রাস্তা ঘাট সহ অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়লেও রাজারকুল ইউনিয়ন তথা এ সড়কের উন্নয়নে জনপ্রতিনিধিদের দায়সারা মনোভাব।
স্থানীয় জনসাধারনের ভাষ্যমতে সড়ক নির্মাণের কথা বলে চেয়ারম্যান মুফিজুর রহমান সড়কের ইটগুলো খুলে ফেলেন। আজ দীর্ঘ ৩ মাসের বেশি সময় অতিবাহিত হলেও অদ্যবদি সড়ক নির্মাণের কোন তৎপরতা দেখা যাচ্ছে না। চেয়ারম্যানের দায়সারা উন্নয়নের বলি হচ্ছে এলাকার জনসাধারণ।
তার এ অবস্থান এলাকার মানুষেরর আবেগ অনুভুতির সাথে সাংঘর্ষিক। এলাকার মানুষ চেয়ারম্যানের প্রতিহিংসার শিকার বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন।

এ সড়কের উপর নির্ভর প্রায় ৫ হাজারের অধিক বাসিন্দা সিমাহীন দুর্ভোগের মধ্যে দুঃসহ জীবন দিনাতিপাত করছে। বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীবৃন্দকে যাতায়তে পচন্ড দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত ফসলাদি বাজারজাতকরণে সিমাহীন কষ্টের সম্মুখীন হচ্ছে।
ইট তুলে ফেলার কারনে বর্ষায় বৃষ্টির পানিতে সড়কে বড় বড় গর্তের উৎপত্তি হয়ে মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে যানচলাচল। অতীব প্রয়োজনীয়তার কারনবশতঃ কেউ ঝুঁকি নিয়ে যানচলাচল করলে নিশ্চিত দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। এক কথায় কষ্ট আর দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না পূর্ব রাজারকুলেরর দক্ষিন পাড়া ও মোরাপাড়া এলাকার মানুষদের। এ ব্যাপারে রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমানের বক্তব্য নিতে তার মোবাইলে কল করা হলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

এলাকার জনসাধারন এ নাজুক অবস্থা থেকে পরিত্রান পেতে এবং দ্রুত সময়ের মধ্যে উক্ত সড়ক নির্মাণ করণে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

আগেসাতকানিয়ায় ২০ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ৪, ২টি গাড়ি জব্দ
পরেরামুতে পঞ্চম শ্রেণীর ছাত্রী অপহরণ