
বার্তা পরিবেশকঃ
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাফর আলম এর পঞ্চম শ্রেণী পড়ুয়া কাউয়ারখোপ রিয়াজুস ছালিহাত বালিকা মাদ্রাসার ছাত্রী আসমাউল হোসনাকে অপহরণ করেন একই এলাকার বাসিন্দা মনির আহমদের ছেলে হারুন মেয়ের পরিবারের অভিযোগ গত ২১ জুন দিবাগত রাত আনুমানিক রাত ২ ঘটিকার দিকে তার মেয়েকে অপহরণ করা হয়,এই অপহরণ কে কেন্দ্র করে রামু থানাতে আজ ২২ জুন সন্ধ্যায় একটা অভিযোগ পত্র দাখিল করেন ছাত্রী বাবা জাফর আলম। অভিযোগ পত্রে বাদী উল্লেখ করেন অপহরণকারী বিবাদী হারুন বাদী জাফর আলমের মেয়েকে কয়েকবার বিয়ের প্রস্তাবদেন অপহরণকারী বিবাদী হারুন একজন এলাকার চিহ্নিত চোর এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে তারা বিবাদী হারুন কে নাজেহাল করেন যার পরিপেক্ষিতে হারুন বাদীর পরিবারকে তাদের মেয়েকে অপহরণ করার হুমকি দিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছিলেন ,এর ধারাবাহিকতাই ২১/৬/২০২১ তারিখ রাত দুইটার দিকে ১নং বিবাদী ২ নং বিবাদী সহ আরো অজ্ঞাত নামা দুইজন সন্ত্রাসী ভাডাটিয়া লোকজন সহকারে আমার বাড়ির সামনে পূর্বে হইতে সি,এন,জি নিয়া উৎপেতে থাকে।আমার মেয়ে প্রকৃতির ডাকে ঘরের বাহির হইয়া বাড়ির উঠানে আসিলে ১ ও দুই নং বিবাদী সহ আরো অজ্ঞাত নামা দুইজন সন্ত্রাসী ভাডাটিয়া লোকজন সকলের হাতে ধারালো অস্ত্র নিয়া আমার মেয়েকে মুখ চাপিয়া ধরিয়া জোরপূর্বক সি,এন,জি গাড়িতে তুলিয়া নিয়া যাওয়ার সময় আমার মেয়ের শোর চিৎকারে আমি ও বাড়ির লোকজন স্বাক্ষীগণ বাড়ি হইতে বাহির হয়ে উক্ত ঘটনা দেখতে পেয়ে আমার মেয়েকে উদ্বার করার জন্য ধাওয়া করিলে বিবাদীগণ সি,এন,জি গাড়িতে তুলিয়া দ্রুত চলে যায়।উক্ত ঘটনার বিষয়ে গণ্যমান্য ব্যাক্তিবর্গের নিকট অবহিত করে তাহাদের পরামর্শ ক্রমে আইনগত প্রতিকার পাওয়ার নিমিত্তে বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে জানান বিবাদী জাফর আলম অপহরণ এর বিষয়ে আমাদের প্রতিনিধি কাউয়ারখোপ ইউনিয়ন এর চেয়ারম্যান মোস্তাক আহমেদ এর সাথে যোগাযোগ করেন মোস্তাক আহমেদ বলেন একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী অপহরণ হয়েছে আমার ইউনিয়নে তা আমি শুনেছি কিন্তু কেউ কোন অভিযোগ নিয়ে আমার কাছে আসেনি তবে ঘটনা যদি সত্যি হয়ে থাকে বাদীপক্ষ আমার সহযোগীতা চাইলে আমি সহযোগীতা করবো কেননা একজন বলতে গেলে একজন শিশুকে অপহরণ করা হয়েছে যে কিনা পঞ্চম শ্রেণীর ছাত্রী এখনো ,আমি প্রশাসনের নিকট আকুল আবেদন করছি অপহরণকারী হারুন ও তার সহযোগীদের গ্রেফতার করে দ্রুত পঞ্চম শ্রেণীর ছাত্রী আসমাউল হোসনাকে উদ্ধার করে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ।













