
প্রেস বিজ্ঞপ্তিঃ
পানি বন্দি মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
এক বার্তায় তিনি বলেন, অতি বর্ষনের ফলে কক্সবাজার জেলার অধিকাংশ এলাকার মানুষ বর্তমানে পানিবন্দি হয়ে পড়েছে। বাড়ি ঘর পানির নিচে। রান্না করতে না পারার কারনে অনেকেই অভুক্ত দিনাতিপাত করছে। এভাবে বৃস্টি হতে থাকলে মানবিক বিপর্যয় আসন্ন মন্তব্য করে তিনি বলেন, এখন মানুষের শুকনো খাবার আর সাময়িক আশ্রয় স্থল প্রয়োজন। এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে কক্সবাজার জেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মী, সকল রাজনৈতিক দল ও সমাজের সার্মথ্যবান ব্যক্তিদের পানি বন্দি মানুষের সহযোগিতায় এগিয়ে আসার উদাত্ত আহবান জানান সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল।পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ারও আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।













