
এম,আবদুল্লাহ আল মামুন, রামু
রামুতে বন্যার মাঝেও ২০ কেজী ওজনের গোল্ডেন ফাইতন উদ্ধার পরবর্তী সাপটি বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে,
সরজমিন পরিদর্শন ও প্রাপ্ত তথ্যে জানা যায়
২৮ জুলাই বুধবার সকালে উপজেলার পুর্ব কাউয়ারখোপ মৈষকুম গ্রামে হাসান তালুকদারের পোল্ট্রি ফার্মের সিমানায় প্রদত্ত জালে সাপটি আটকা পড়ে,
এসময় স্হানীয় জনসাধারনের অনুরোধে সাহসী যুবক আবদুচ্ছালাম সাপটি উদ্ধার করেন,
পরে সকাল ১০ টায় বাকখালী বিটের মধ্যস্হতায় সমাজের শত শত মানুষের উপস্হিতিতে অজগর সাফটি পার্শ্ববর্তী বাদইজ্জা কুমস্হ সমাজিক বনায়নে অবমুক্ত করা হয়,
সমাজ সেবক জাফর আরম জানান গত ২ দিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলে বাকখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবাসস্হল হারিয়ে ২০ কেজী ওজনের সাপটি উজান থেকে ভেসে আসে,
বাককালী বিট কর্মকর্তা রবিউল হাসান জানান বিরল প্রজাতির স্বর্নালী রঙ্গের এই সাপ জাতীয় সম্পদ,
সাপটি অবমুক্ত করায় বেশ ভালো হযেছে।













