টেকনাফে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

0
4

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে বাড়ির উঠান থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিরার রাতের রান্নার চাল ধুতে বাড়ির বাইরে উঠানের নলকূপে গেলে সাইফুল (২০) নামের এক যুবক তাকে তুলে নিয়ে যায়। পরে পাহাড়ে নিয়ে তাকে রাতভর ধর্ষণ করে। সোমবার ভোরে হাত পা মুখ বাঁধা অবস্থায় হোয়াইক্যং ইউনিয়নের কান্জর পাড়া বাঘঘোনা করাচি পাড়া থেকে ওই ভিকটিমকে উদ্ধার করে এলাকাবাসী। অভিযুক্ত সাইফুল একই গ্রামের হোসনের ছেলে ।
ভিকটিমের মা বলেন, ১ আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাতের খাবর তৈরীর জন্য আমার মেয়ে চাল ধুতে ঘরের বাইরে যায়। এমন সময় পরিহিত ওড়না দিয়ে মুখ বেঁধে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় সাইফুল। আমরা রাতভর তার সন্ধান করি। পরে সোমবার সকালে পাহাড় থেকে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করি।
স্কুল ছাত্রীর মা আরো বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েকে নিয়ে আমি একাই থাকি, বিষয়টি সাইফুল জানত। এছাড়া রবিবার ওই সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েছে সাইফুল।
ভিকটিমের পরিবার আরো বলেন, ভিকটিম টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সাইফুলের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
কান্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ভিকটিম আমার স্কুলের ছাত্রী। বখাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ভিকিটিমের এজাহার জমা দিয়েছি। আমরা ভিকটিমের সাথে কথা বলেছি। রাতে মামলাটি গ্রহন করা হবে। এছাড়া অভিযুক্তকে ধরতে পুলিশ কাজ করছে।
আগেচট্টগ্রামে উত্থান মডেল পিয়াসার ডালপালা মেলে ঢাকায়, শূন্য থেকে কোটিপতি
পরেদ্বীনি শিক্ষায় অবহেলিত গ্রাম ডাকভাঙ্গায় প্রতিষ্ঠিত হলো নুরানি মাদ্রাসা