পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

0
5
পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় রোকসানা আক্তার (৩৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বকসুমোরা এলাকার গৃহবধূর নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত রোকসানা একই এলাকার ওমান প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে ইমন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ছোটভাই তাহমিদকে খুঁজে পাচ্ছিলাম না। অপর ছোট ভাই সায়মনকে সাথে নিয়ে তাকে খুঁজতে বের হই। বাড়িতে এসে দেখি রান্নাঘরে ওড়না পেঁচানো অবস্থায় মা ঝুলছে। আমরা দুই ভাই মিলে মা’কে ওড়না কেটে নিচে নামায়।
পেকুয়া থানার উপপরিদর্শক এটিএম আশরাফুল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। রান্না ঘরের মেঝেতে নিহত গৃহবধূর মরদেহ পড়েছিলো। সেখান থেকে আমরা মরদেহ থানায় নিয়ে আসি। নিহতের স্বজনদের দাবী শ্বশুর বাড়ির লোকজন রোকসানাকে হত্যা করে আত্মহত্যা বলে অপপ্রচার চালাচ্ছে।
নিহতের মা রাবিয়া বসরি জানান, আমার মেয়েকে শাশুড়ি এবং দুই দেবর আমির হোসেন ও জমির হোসেন মিলে মেরে ফেলেছে। পরকিয়ার অপবাদ দিয়ে রোকসানাকে অনেক আগে থেকে নির্যাতন চালিয়ে আসছে তারা।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাছিম বলেন, রোকসানার স্বামী চার বছর ধরে ওমানে থাকেন। আমার জানামতে শ্বশুর বাড়ির লোকজনের সাথে রোকসানার সম্পর্ক ভালোই ছিলো।
এদিকে নিহত রোকসানার শাশুড়ি আছিয়া খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলের বউ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমরা কোন সময় তাকে নির্যাতন করিনি। তাছাড়া সে আমাদের সংসার থেকে আলাদা ছিলো।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগেউখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরেস্বাস্থ্য বিধি মেনে হোটেল মোটেল খোলার নির্দেশ কক্সবাজার জেলা প্রশাসনের