
নিজস্ব প্রতিবেদক
শহরের আদর্শগ্রামে গাইড ওয়ালের মাটি খুঁড়ে রাস্তা ও ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে যেকোন মুহুর্তে দেয়াল ধসে হতাহতের আশঙ্কা করছে স্থানীয়রা। বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার অবহিত করেও কোন সুরাহা হচ্ছে না। যার ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে ওই এলাকার ৫ হাজার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্প্রতি উত্তর আদর্শগ্রামে রাস্তা ও ডে্্রন নির্মাণের উদ্যোগ নেয় কক্সবাজার পৌরসভা। সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ শুরু করা হয়েছে। কিন্তু আদর্শগ্রামে ঢুকার প্রবেশপথে পশ্চিমে ব্যক্তি মালিকানাধীন জমির সীমানায় গাইড ওয়াল ঘেষে ৫ ফুট মাটি খুঁড়া হচ্ছে। সিডিউলে না থাকা শর্তেও ঠিকাদারের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকান্ডে হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
এ বিষয়ে জমির মালিক আলহাজ¦ ইলিয়াছ সওদাগর বলেন, রাস্তা ও ডে্্রন নির্মাণ করা হচ্ছে এলাকাবাসীর স্বার্থে। কিন্তু এলাকার মানুষের ক্ষতি করে নির্মাণ কাজ করা আদৌ আইনগত কিনা? গাইড ওয়ালের নিচ থেকে মাটি সরে গেলে যেকোন মুহুর্তে ধসে পড়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারে। এতে প্রাণহানির শঙ্কাও রয়েছে।
আমার প্রতিপক্ষের লোকজনের সাথে আতাত করে এমন বেআইনি কাজ করা হচ্ছে। এ জন্য আমি উচ্চ আদালতের আশ্রয় নিব।
এ বিষয়ে পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, কারো ক্ষতি করে রাস্তা—ড্রেন নির্মাণ করার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আমি যাচাই করে সন্তোষজনক ব্যবস্থা নিব।













