টেকনাফে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

0
5
টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে পুলিশ পৃথক অভিযান চালিয়ে হ্নীলা ও সাবরাং ইউনিয়নের দরগাহপাড়া ও দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রবিবার সকালে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে টেকনাফ থানা এলাকা হতে ৫ বছরের সাজা ও ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত জিআর পরোয়ানাভুক্ত আসামি টেকনাফ সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়া পাড়া এলাকার মৃত শফি আহম্মদের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও, একইদিনে টেকনাফ মডেল থানা পুলিশের অপর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে টেকনাফ থানা এলাকা হতে ১ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত সি-আর পরোয়ানাভুক্ত অপর আসামি টেকনাফ হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার মৃত শেখ আহমেদের ছেলে মুহাম্মদ ইসমাইলকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

আগেরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ২ আসামি ৩ দিনের রিমান্ডে
পরেচট্টগ্রাম আদালতে বোমা হামলা : জেএমবির বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন