
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ইউপি নির্বাচনে রামুর কাউয়ারখোপ ইউনিয়নে জনগণের মনোনীত বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ তথা অটোরিক্সা মার্কার প্রার্থী জনমত জরিপে এগিয়ে রয়েছেন বলে জনভাষ্যে জানা গেছে।
সরেজমিন ঘুরে জানা যায়, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ ব্যাক্তি ইমেজ, পারিবারিক ইমেজ, দল ও জনগনের জন্য নিবেদিত এবং সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে এলাকায়। যা বিজয়ী হতে সহায়ক হবে বলে অনেকের ধারনা।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে অটোরিক্সা প্রতীকের জনসমর্থন তথই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ অটোরিক্সার প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ আলোচনায় মুখর হয়ে উঠেছেন।
কাউয়ারখোপের বিভিন্ন স্থানে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তাদের মধ্যে শতকরা ৬০-৭০ জন মানুষ অটোরিক্সা মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন।
অনুষ্ঠিতব্য কাউয়ারখোপ ইউপি নির্বাচনকে ঘিরে গত ১৩ অক্টোবর থেকে মুক্তিযোদ্ধা মেজাফ্ফর আহমদ ছুটছেন ভোটারদের ধরে ধারে দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি।
অটোরিক্সা প্রতীকের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরগরম বিভিন্ন এলাকা। জনগণের উচ্ছ্বাস ও ভালোবাসা এবং দলীয় নেতাকর্মীদের উপচেপড়া ভিড় পাশাপাশি এলাকার সাধারন মানুষের গনজোয়ার লক্ষ করা যাচ্ছে। কাউয়ারখোপের প্রতিটি ওয়ার্ড পোস্টার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে। প্রতিটি মহল্লায় উঠান বৈঠকে কর্মী-সমর্থকরা মোজাফ্ফর আহমদের নানা ইতিবাচক কর্মকাণ্ডগুলো তুলে ধরছেন মানুষের সামনে প্রতিনিয়ত।
৬ নভেম্বর বিভিন্ন স্থানে গণসংযোগকালে অটোরিক্সার প্রার্থী মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদের সমর্থনে এলাকায় মানুষের মাঝে একধরনের উচ্ছাস লক্ষ করা গেছে।
অটোরিক্সার প্রার্থী মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ বলেন, মাঠে এখন অটোরিক্সার গণজোয়ার বইছে। ১১ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তা প্রমাণিত হবে। তিনি দলমত নির্বিশেষে কাউয়ারখোপের সর্বস্থরের জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন বলেও নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।
তিনি আরো বলেন, মাদক মুক্ত নেশা মুক্ত, দূর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ্য। রাজনীতি আমার নেশা- পেশা না, তাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসা অর্জন করতে চাই। সুযোগ দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করব। কাউয়ারখোপ ইউনিয়নের সামগ্রীক উন্নয়ন সহ কাউয়ারখোপকে আমি একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ যাব ইনশাআল্লাহ।













