পেকুয়ায় আবারও পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
11

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা মিয়াজীঘোনা এলাকায় পুকুরে ডুবে মরিয়ম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার টমটম চালক শফিউল আলমের কন্যা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু কন্যা মরিয়ম প্রতিদিনের মত উঠানে খেলছিল। এসময় মা রান্না ঘরে কাজ করছিল। এর ফাঁকে সবার অগোচরে কোন এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায় মরিয়ম। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন।

পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শিশু মরিয়মের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মো.মোজাম্মেল হোসেন বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আগেওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড, থাকতে হবে হাসপাতালে
পরেশপথ নিলেন সদর, রামু ও উখিয়ার নবনির্বাচিত ১৫ চেয়ারম্যান