রামুতে মাধ্যমিক শিক্ষকদের অনলাইন টিচিং-লাইভ ক্লাস ব্যবস্থাপনা প্রশিক্ষণ 

0
7
মোঃ নাছির উদ্দিন, রামু
কক্সবাজারের রামুতে ৬দিন ব্যাপী মাধ্যমিক শিক্ষকদের অনলাইন টিচিং এবং লাইভ ক্লাস ব্যবস্থাপনা  প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা ইউআইটিআরসিই মিলনায়তনে সহকারী প্রোগ্রামার মিলটন দাশ এর সভাপতিত্বে মৌলানা মোহাম্মদ রফিক এর কোরআন তেলওয়াতের মাধ্যমে  অনুষ্ঠান শুরু  হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার এ.এমডি. আহসান উল্লাহ,রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহ,বখতেয়ার আহমদ। প্রশিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজনীন আক্তার মেরি।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস.বিকাশ শর্মা।
উল্লেখ্য যে, এ প্রশিক্ষণ গত ১৮ ডিসেম্বর সকাল ও বিকাল দুই ব্যাচে শুরু হয়ে ২৩ ডিসেম্বর শেষ হয়। এতে মোট ৪৮ জন শিক্ষক অংশ গ্রহণ করে।
আগেলামায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
পরেরামুর চাকমারকুলে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭ বসতঘর : ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি