রামুর চাকমারকুলে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭ বসতঘর : ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

0
5

আবুল কাশেম সাগর,রামু

রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহমদের পাড়ায় অগ্নিকান্ডে সাত পরিবারের বসত বাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ক্ষতিগ্রস্তরা।
প্রতোক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত সময়ে আশাপাশের পাড়িতে ছড়িয়ে পড়ায় ৭ বসত বাড়িতে থাকা মালামালসহ, ২টি ব্যাটারি চালিত টমটম পুড়ে গেছে।
আগ্নিকান্ডের সংবাদ পেয়ে রামু ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাত পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ডিফেন্স।
অগ্নিকান্ডে, শাহমদের পাড়া গ্রামের বাসিন্দা, শামসুল আলম, ফয়েজ আলম, মুরশেদ আলম, আবদুল শুক্কুর, শফি আলম,
শাহ আলম, রশিদ আহমদ। অগ্নিকান্ডের সংবাদের পেয়ে ঘটনাস্থল পরিদর্শর করেন এসআই আবদুছ ছামাদ আজাদ নেতৃত্বে রামু থানা পুলশের একটি টিম। এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করে টিউটিন ও সহায়তার আশ্বাস দেন বিশিষ্ট ব্যবসায়ী এন আলম। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

আগেরামুতে মাধ্যমিক শিক্ষকদের অনলাইন টিচিং-লাইভ ক্লাস ব্যবস্থাপনা প্রশিক্ষণ 
পরেকুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত রামুর ২ শিক্ষার্থীর