বদিউল আলম বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত

0
11

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদে মাওলানা বদিউল আলম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এনিয়ে মাওলানা বদিউল আলম তৃতীয়বারের মত বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দ্বিতীয় দফে অনুষ্ঠিত বারবাকিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিলো। এই ভোট কেন্দ্রে বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর পূনঃ ভোট গ্রহন করা হয়। বারবাকিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ১ হাজার ৩৩৫ জন ভোটার রয়েছে। মাওলানা বদিউল আলম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৬০ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

আগেরামুতে অসহায় ও দুস্থদের পাশে রামু ১০ পদাতিক ডিভিশন
পরেশপথ নিলেন পৌরসভার ১২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এম.এ মনজুর