
হাসান তারেক মুকিম:
রামুর প্রবীণ ব্যবসায়ী মোতাহার আহমদ সওদাগর ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ ছেলে, ২ মেয়ে ও স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিকেলে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে জানান মরহুমের পরিবার ।
তার মৃত্যুতে রামু চৌমুহনী স্টেশনের সকল স্তরের ব্যবসায়ীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
উল্লেখ্য যে, মরহুম মোতাহার আহমদ সওদাগর রামু চৌমুহনীর স্বনামধন্য ব্যবসায়ী জয়নাল আবেদিন জনু ও সাইফুল ইসলামের পিতা।













