পেকুয়ায় অস্ত্রসহ দুই ‘ডাকাত’গ্রেপ্তার

0
11

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার পেকুয়ায় হত্যা, অস্ত্র ও ডাকাতি মামলার আসামি আলমগীরসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তার কাছ থেকে ১টি একনলা দেশীয় বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-পেকুয়া উপজেলার বিলহাছড়ার মৃত আবদুল জলিলের ছেলে মোহাম্মদ আলমগীর (৫২) ও একই এলাকার মো. আলমগীরের ছেলে মো. শাহজাহান (২১)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার পূর্ব বিলহাছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টায় পেকুয়ার পূর্ব বিলহাছড়া এলাকায় অভিযান চালিয়ে ‘শীর্ষ ডাকাত’আলমগীরসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা দেশীয় বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় অস্ত্র এবং ডাকাতির ৩টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেনাইক্ষ্যংছড়িতে ডাম্পার-টমটম মূখোমূখি সংঘর্ষে টমটম চালক নিহত
পরেওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে সেমিফাইনালে বড় বাজার টাইগার্স