
রামু প্রতিনিধি:
রামুতে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ইউসুফ আলি ও মাদক মামলার আসামী মো. আবদুর শুক্কুর। এদের মধ্যে সাজাপ্রাপ্ত ইউসুফ আলী রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গনিয়াকাটা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে এবং আবদুর শুক্কুর কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত আবদুল করিমের ছেলে।
রামু থানার এএসআই মো. এজাহার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ৭ ফেব্রæয়ারি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।
রামু থানার এএসআই মো. এজাহার মিয়া জানিয়েছেন- আটককৃতদের মধ্যে ইউসুফ আলী ৩৭৯,৪৫৭ প্যানেল কোড এ ২ বৎসর সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া আটককৃত অপর আসামী মোঃ আব্দুর শুক্কুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়েরকৃত মামলায় অভিযুক্ত পলাতক আসামী ছিলেন।













