
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘ ১৭ বছর পর র্যাবের হাতে ধরা পড়েছে মো. নুরুল আলম নামে দুই হত্যা মামলার এক আসামি। শনিবার (২ এপ্রিল) বিকেলে চকরিয়ার মগনামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুরুল আলম পেকুয়ার আলিঙ্গা কাটা এলাকার হোছান আলীর ছেলে।
র্যাব জানায়, ২০০৪ সালের মো. উকিল নামে এক ব্যক্তি মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে গুলি করে ও দেশিয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় নুরুল আলম। এরপর ২০১৪ সালের তার চাচা নাজির আহমদকে পারিবারিক কলহের জের ধরে খুন করে। এ ঘটনায়ও নুরুল আলম মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী ছিলো। এসব ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। ১৭ বছর ধরে নিজের এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ধরা না পড়ার জন্য ঘনঘন স্থান বদল করতেন তিনি। পরবর্তীতে আবার নিজের এলাকায় এসে আধিপত্য বিস্তার করতে শুরু করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।













