
মোঃ নাছির উদ্দিন, রামু
কক্সবাজারের রামুতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরির্দশন করেন কেনিয়া,পোল্যান্ড ও জার্মানির উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শনিবার(০৯ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় এ বুদ্ধ মূর্তি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া প্রতিবেদককে এ তথ্যটি নিশ্চিত করে জানান,
বাংলাদেশ সামরিক বাহিনীর অন্যতম প্রতিষ্টান রামু ১০ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতায় এই পরিদর্শন অনুষ্টানটি পরিচালিত হয়।
এতে অতিথিবৃন্দ ১০০ ফুট বুদ্ধ মুর্তির প্রতিষ্ঠানে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে বরন করে নেন। উপস্থিত সকল সেনাকর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা পরিচালক শ্রীমৎ, করুণাশ্রী মহাথেরো ও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া।













