
এম,আবদুল্লাহ আল মামুন:
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ৭ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ ৯ এপ্রিল শনিবার দিবাগত রাত ২ টায উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেষ্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের সুত্র ধরে রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইনের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার কৃত ডাকাতরা হলেন ১। মোঃ জসিম(২৮), ২। মোঃ আরমান(২৪), ৩। জসিম উদ্দিন(২৩), ৪। নুরুল হাকিম (২২), ৫। মোঃ রুবেল(২২), ৬। শহিদুল ইসলাম (২০), ৭।মিজানুর রহমান(৩৩)
এসময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র ও ০১টি গাড়ী উদ্ধার করা হয়।
রামু থানার এ, এস, আই মোহাম্দ ইজহার মিয়া জানান তাদের বিরোদ্ধে ককক্সবাজার সদর থানা সহ বিভিন্ন স্হানে একাধিক ডাকাতি,হত্যা,অস্ত্র ছিনতাই মামলা রযেছে।
পবীত্র ঈদুল আজহাকে ঘিরে রামুতে এহেন ডাকাতির প্রস্তুতির ঘটনায় সাধারন জন মনে উদ্বেগ দেখা দিয়েছে।













