রামুতে স্বীকৃতি পেলেন আরো ১০ বীর মুক্তিযোদ্ধা

0
4

খালেদ শহীদ, রামু
মুক্তিযুদ্ধের ৫০ বছর পর রামুতে আরো ১০ বীর মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দিয়েছে সরকার। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অকোতভয় ১০ জন যোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মহামান্য রাষ্ট্রপ্রতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার উপসচিব (গেজেট) রথীন্দ্র নাথ দত্ত এ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৯তম সভায় প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা বেসামরিক গেজেট আকারে প্রকাশ করা হয়।
নতুন করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন, কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের বাঁচা মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা ফারুখ আহমদ, ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ আহমদ, আবদু ছোবাহানের ছেলে বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ, আবদু ছমত প্রকাশ পুতন আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা শরিফ আহামদ, অফিসের চর গ্রামের মো. ইছহাক সিকদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মাইমুনর রশিদ, দক্ষিণ শ্রীকুল গ্রামের গুরা মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা সুলতান আহামদ, পশ্চিম মেরংলোয়া গ্রামের শশাঙ্ক মোহন শর্মার ছেলে বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার শর্মা, বংশী মোহন শর্মার ছেলে বীর মুক্তিযোদ্ধা ফনি ভূষন শর্মা, খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং গ্রামের আবদুর রশিদের ছেলে বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহ, গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল গ্রামের সুরেন্দ্র বিজয় শর্মার ছেলে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন বিহারী শর্মা।

আগেসাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার আইন হচ্ছে
পরেচাকমারকুল ইউপি চেয়ারম্যানের আঃলীগ বিরোধী কর্মকাণ্ড, অন্যায়-অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন