ভারতে মহানবী স. এর শানে চরম অবমাননার প্রতিবাদে রামুতে নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল

0
11

 

প্রেস বিজ্ঞপ্তি
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন জিন্দাল কর্তৃক চরম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা শাখা। ১৭ জুন ( জুমাবার) বাদে আছর অনুষ্ঠিত এ মিছিলে বিপুল সংখ্যক নবীপ্রেমিক জনতা প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতে মহানবী হযরত মুহাম্মদ স. এর শানে চরম অবমাননার প্রতিবাদে অনতিবিলম্বে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব গ্রহন এবং ভারতের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সে দেশের সবধরণের পণ্য বয়কট করার দাবি জানান।
এসময় মিছিলকারী নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক নবীপ্রেমিক জনতা ঈমানী চেতনাদীপ্ত দাবি সম্বলিত প্লে কার্ড ও স্লোগান ধারণ করে রামুর রাজপথ প্রকম্পিত করে তুলেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলার সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ শওকত আলী, রাজারকুলের ইউপি সদস্য, সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন রব্বানী, ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম।
এছাড়াও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির সহ-সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন রব্বানী, প্রচার সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, দফতর সম্পাদক মাষ্টার সাইফুল ইসলাম, জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ,
কাউয়ারখোপ ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ রিয়াদ, রাজারকুল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক এরশাদুল হক, ইসলামী ছাত্রসমাজ রামু ফতেখাঁরকুল ইউনিয়ন সভাপতি হাফেজ জয়নাল আবেদীন, রাজারকুল ইউনিয়ন সভাপতি হাফেজ রফিকুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আহবায়ক মুহাম্মদ আব্দুল্লাহ হোসাইনী, কাউয়ারখোপ ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ কামাল হোসাইন, রাশেদুল ইসলাম, চাকমারকুল ইউনিয়ন প্রতিনিধি মাহমুদুল হক, কচ্ছপিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফেজ মাহদী হাসান, খুনিয়া পালং ইউনিয়ন সভাপতি তাওহিদুর রহমান, ছাত্রনেতা সিরাজুল মোস্তফা, নবী হোসাইন, আনছারুল করিম, আবু বকর ছিদ্দিক রাহী, শাহজালাল প্রমুখ।

আগেরামুর জোয়ারিয়ানালায় উলামা পরিষদ-তৌহিদী জনতা’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পরেগর্জনিয়া আ:লীগ সা:সম্পাদক মারুফকে ষড়যন্ত্রমুলক মামলায় জড়িয়ে হয়রানীর নিন্দা