
হাসান তারেক মুকিম:
গর্জনিয়ায় মন্জুর হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহরান চৌধুরী মারুফকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন রামু উপজেলা আওয়ামীলীগ ও এগার ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
বিবৃতিতে তারা বলেন, শাহরান চৌধুরী মারুফ এলাকার একজন তরুণ উদীয়মান নেতৃত্ব। যোগ্য নেতৃত্বের কারনে স্বল্প সময়ে তিনি গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পাশাপাশি ওয়ার্ড মেম্বার নির্বাচিত হন। এলাকার আপমর জনসাধারনের কাছে মারুফের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা ছিল ঈর্ষণীয়। শুরু থেকে মন্জুর হত্যার বিচারের দাবীতে শাহরুন চৌধুরী মারুফের সোচ্ছার ভুমিকা ছিল অনস্বীকার্য । যার কারনে প্রকৃত অপরাধীরা মারুফের প্রতি ছিল চরম আক্রোশী। মুলত মারুফকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে এবং মন্জুর হত্যা মামলাকে ভুল পথে চালিত করার অপপ্রয়াসে তাকে ষড়যন্ত্রমুলকভাবে মামলায় আসামী করা হয়েছে।
মারুফ রাজনৈতিক প্রতিহিংষার শিকার উল্লেখ করে নেতৃবৃন্দরা বলেন, মন্জুর হত্যা মামলার মুল এজহারে শাহরান চৌধুরী মারুফের নাম না থাকা সত্ত্বেও মোটা অংকের অর্থের বিনিময়ে একটি বিশেষ মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে চার্জশিটে তার নাম অন্তর্ভূক্ত করে মামলার বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। নেতৃবৃন্দরা অধিকতর তদন্ত করে শাহরুন চৌধুরী মারুফ সহ নির্দোশ ব্যক্তিদের মামলা থেকে অব্যহতি প্রদানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
বিবৃতিদাতারা হলেন, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামশুল আলম, সহ সভাপতি তপন বড়ুয়া, হানিফ বিন নজির, মাষ্টার নুরুল আমিন, নুর হোছইন,রতন মল্লিক, নুরুল ইসলাম বকুল , যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল বড়ুয়া, সুজন শর্মা,নুরুল কবির হেলাল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুস রানা চৌধুরী, নুরুল হক চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউনুস খাঁন,তানবীর সরওয়ার রানা, ফিরোজ মিয়া, আকতার কামাল, জহির আলাউদ্দিন, রাহামত উল্লাহ, আবদুল মালেক, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হক কোম্পানি, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন সিকদার, রশিদ নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজল আহাম্মদ বাবুল, সাধারন সম্পাদক শাহীন, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন সিকদার, সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হোছাইন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকের আহাম্মদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম,গর্জনীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ মেম্বার, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী নুরুল আলম, সাধারণ সম্পাদক কায়েস বাঙালি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা প্রমুখ













