রামুতে প্রয়াত সারমিত্র মহাথের‘র নির্বাণসূখ কামনায় পট্ঠান পাঠ-দ্বিমাসিক মহাসংঘদান সম্পন্ন

0
7

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথের‘র নির্বাণসূখ কামনায় বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক এর অভিধম্ম পিটক থেকে ৬ দিন ব্যাপী পট্ঠান পাঠ ও দ্বিমাসিক মহাসংঘদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে অনুষ্ঠিত এ পূণ্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা সুচিয়া সূখানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাথের।
প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথের‘র অন্যতম শিষ্য ভদন্ত এস ধর্মমিত্র থেরর উদ্বোধনী ধর্মদেশনায় অনুষ্ঠিত মহতী ধর্মসভায় সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও পালি ভাষা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. দ্বিপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।
ধর্মানুষ্ঠানে স্বাগত ধর্মদেশনা করেন প্রজ্ঞামিত্র বনবিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীলমিত্র থের। গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া।
প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথের‘র শিষ্য ভদন্ত জ্যোতিমিত্র থের‘র উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অর্ধশতাধিক বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ এ পূণ্যানুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ৬ দিন ব্যাপী পট্ঠান পাঠকারি বৌদ্ধ ভিক্ষু ও অতিথি ভিক্ষুদের পুষ্পার্ঘ্য ও সম্মাননা স্বারক দিয়ে শ্রদ্ধা জানান প্রজ্ঞামিত্র বনবিহারের দায়ক দায়িকারা।
প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথের ছিলেন সর্বজন শ্রদ্ধেয়, সংঘব্যুৎপত্তি জ্ঞানতাপস প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথের মহোদয়ের প্রথম ও প্রধান শিষ্য। তিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রামু আর্যবংশ ভিক্ষু সংস্থার উর্ধ্বতন সহ-সভাপতি, প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি ও উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ। আবাল্য ব্রহ্মচারী ভদন্ত সারমিত্র মহাথের ১৯ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পেটিকাবদ্ধ অনুষ্ঠান করে প্রয়াত অধ্যক্ষ সারমিত্র মহাথেরের মরদেহ বিহারে সংরক্ষণ করা হয়।
প্রজ্ঞামিত্র বনবিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র থের‘র সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ৬ দিন ব্যাপী পট্ঠান পাঠ অনুষ্ঠান সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন হওয়ায় উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া গ্রামবাসী ও প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে গ্রামের সর্দার বাবুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আগেগর্জনিয়া আ:লীগ সা:সম্পাদক মারুফকে ষড়যন্ত্রমুলক মামলায় জড়িয়ে হয়রানীর নিন্দা
পরেমহানবীকে (সা.)-কে কটূক্তি: বিজেপির দুই নেতার মন্তব্যের নিন্দা জানালো যুক্তরাষ্ট্র