টানা বৃষ্টিতে রাজারকুল সড়কের বেহাল অবস্থা, জন-দূর্ভোগ চরমে

0
5

 

মুহাম্মদ আবু বকর ছিদ্দিকঃ
রামু উপজেলাধীন রাজারকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন রোডে’র বেহাল অবস্থা। বিশেষ করে বর্ষা মৌসুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র ছাত্রীরাসহ পথচারি’রা চরম দূর্ভোগের শিকার হচ্ছে। ১৯ জুন রবিবার সরজমিনে রাস্তার এই দৃশ্য দেখা যাই।
উক্ত সড়কটি দিয়ে যেকোনো ধরনের যানবাহন ও স্থানীয় জনগণের চলাচল একদম অনুপযোগী হয়ে গেছে। এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও চেয়ারম্যান এর কোন ধরনের পদক্ষেপ দেখতে না-পেয়ে জনগণ হতাশায় নিমজ্জিত। এদিকে উক্ত রোডে দিয়ে নিয়মিত রেলওয়ে প্রকল্প ও স্থানীয় সিন্ডিকেটের বালি বোঝায় পিক-আপ চলাচল করছে। যেটি রোড নষ্ট হওয়ারও অন্যতম কারণ।
এমন রোড দিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা সময়মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেনা।

এমতাবস্থায় জন-দূর্ভোগ লাঘবের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও চেয়ারম্যান প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে প্রশাসনের সার্বিক তদারকি ও হস্তক্ষেপ কামনা করছি।

আগেকুতুবদিয়া ও পেকুয়ায় বজ্রপাতে ৩ জেলের মৃ*ত্যু
পরেসোমবার থেকে রাত ৮টার পর বন্ধ থাকবে মার্কেট-দোকান