
কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবাসহ ফোরকান (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার ভোররাতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন গোপন সূত্রে জানতে পারে— হ্নীলা বিওপির ৩০০ মিটার উত্তরে ওয়াব্রাং পোস্টের পার্শ্বে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যে টেকনাফ ব্যাটালিয়নের সদর এবং হ্নীলা বিওপির একটি চোরাচালানবিরোধী টহলদল তাৎক্ষণিকভাবে ওই এলাকায় বেড়িবাঁধ এলাকায় গোপনে কৌশলগত অবস্থান নেয়।
টহলদল আটককৃত চোরাকারবারির কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।













