
রামু প্রতিনিধি:
কক্সবাজারে সামাজিক সম্প্রীতি জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ৩১ জুলাই কক্সবাজার হোটেল বেস্ট ওয়েস্টার্ণ হল রুমে এ কর্মশালার আয়োজন করে পালস বাংলাদেশ সোসাইটি। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন- পালস বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ, দৈনিক কক্সবাজার সম্পাদক ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, পালস বাংলাদেশ সোসাইটির কনসালটেন্ট ড. অপূর্ব দেব রয়, হেড অব প্রোগ্রাম আবুল বাশার, ডাইরেক্টর- প্রোগ্রাম ম্যানেজমেন্ট এন্ড ইমপ্লেমেন্টেশন ফারুক আলম খান, কানজরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানে ডবিøউএফপি, প্লান ইন্টারন্যাশনাল, এইচআরএফ, সেভ দ্যা চিলড্রেনসহ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, টেকনাফ উপজেলা হ্নীলা ও হোয়াক্যং ইউনিয়নের স্টেক হোল্ডার, ইয়ুথ গ্রæপের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহনকারিরা সামাজিক দ্বন্ধ নিরসন, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি জোরদারকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তাদের মধ্যে কলিম উল্লাহ, জিনিয়া বিনতে জামান, মেহেদি হাসান রিয়াদ, ফখরুল ইসনাম, মনজুর আলম, ফয়সাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ বলেন-সমাজে ভিন্ন মত থাকতেই পারে। মতের ভিন্নতা থাকলেও দ্বন্ধ-সংঘাত পরিহার করে আমাদের একসাথে বসবাস করতে হবে। দেশের যুবগোষ্ঠিকে ইতিবাচক পরিবর্তন, সম্প্রীতি বজায় রাখা ও দ্বন্ধ নিরসনে সবচেয়ে বেশী ভূমিকা রাখতে হবে।
শুরুতে স্বাগত বক্তব্যে পালস বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম বলেন- অবহেলিত মানুষের কল্যাণে পালস বাংলাদেশ সোসাইটি সবচেয়ে বেশী অবদান রেখে যাচ্ছে। শিশু-নারী সহ সব মানুষের সমস্যা-সংকট উত্তরণে ভূমিকা রাখছে। এ সংস্থা কক্সবাজারের প্রতিটি ইউনিয়নে কাজ করেছে। এমনকি প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পেও কাজ করেছে। সাম্প্রতিক সময়ে সিলেটে বন্যাদূর্গদের পাশে দাঁড়িয়েছে।













