১৯৭৫ এর ১৫ আগস্ট আর ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা

0
5

হাসান তারেক মুকিম:

কক্সবাজার-৩ আসনের সাবেক মহিলা সাংসদ ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এথিন রাখাইন
বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ড। এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় সংযোজিত হয়েছিল। সেদিন ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যা করেছিল একটি স্বাধীন সার্বভৌম জাতির ভবিষ্যৎকে। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আর ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা।
১৫ আগস্টের ঐ কুলাঙ্গাররাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথা আওয়ামী লীগের রাজনীতিকে শেষ করে দিতে চেয়েছিল। সেদিন ভাগ্যের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেচে গেছেন। শেখ হাসিনা আজ বেচে আছেন বলেই অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলছে বাঙালি জাতি।
তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে নানামুখি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল শোককে ভুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে শক্তিতে রূপান্তরিত করে একযোগে কাজ করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগই তৃণমূল পর্যন্ত সুসংগঠিত দল। সেভাবেই আদর্শের ভিত্তিতে সংগঠনকে গড়ে তুলতে হবে। তাই দলে বিভেদ ও দলাদলী না করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আওয়ামীলীগের তৃণমুলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
১৫ আগস্ট (সোমবার) বিকাল সাড়ে ৩ টায় স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে রামু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত  ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার নুরুল আমিন, হানিফ বিন নজির, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সম্পাদক সুজন শর্মা, নুরুল কবির হেলাল, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী,শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহিন ,সাধারণ সম্পাদক হোছাইন আহমদ সিকদার, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম, সাধারন সম্পাদক কায়েস বাঙ্গালী, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুপ মেম্বার, সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুফ, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকের আহমদ, সাধারন সম্পাদক মন্জুর আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা ,রশিদনগর ইউনিয়নের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহীন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল হক কোম্পানী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,কাউয়ারখোপ ইউনিয়ন আ:লীগের সভাপতি মোঃ হোছন এমইউপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউনুচ খান, তিতু বড়ুয়া অতি, ফিরোজ মিয়া, ওবাইদুল হক, আকতার কামাল, রাহমত উল্লাহ, জহির আলাউদ্দিন, আহমদুল হক, মোহাম্মদ জায়েদ, মোঃ আলাউদ্দিন প্রমুখসহ উপজেলা- ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গণভোজের আয়োজন করা হয়। এছাড়াও শোক দিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ভোরে জাতির জনকের প্রকৃতিতে শ্রদ্ধাজ্ঞলী প্রদান, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, দোয়া- মিলাদ মাহফিল ও র‍্যালি অনুুুুষ্ঠিত হয়।

আগেজাতীয় শোক দিবস উপলক্ষে রামুতে যুবলীগের বিশাল শোডাউন, দুস্থদের মাঝে খাদ্য বিতরন
পরেঈদগড় ইউনিয়ন পরিষদে পালন করা হয়নি শোক দিবস, দেখা মেলেনি জাতীয় পতাকা