ঈদগড় ইউনিয়ন পরিষদে পালন করা হয়নি শোক দিবস, দেখা মেলেনি জাতীয় পতাকা

0
8

 

মোঃ আবুল কাশেম, ঈদগড়

রামু উপজেলায় সর্বত্র যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। তবে রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগ দোয়া মাহফিল, আলোচনা সভা ও স্কুল, মাদ্রাসায় আলোচনা সভা ও খতমে কোরআন, দোয়া মাহফিল করতে দেখা গেলেও ঈদগড় ইউনিয়ন পরিষদ ভবনে সকাল থেকে ওড়েনি জাতীয় পতাকা, টাঙানো হয়নি কোনো ব্যানার-ফেস্টুনও; করা হয়নি আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন।

এদিন বিধি অনুয়ায়ী সব সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয় সরকারি প্রজ্ঞাপনে।

১৫ আগষ্ট সোমবার দুপুর দেড়টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সেই ভবনে নেই কোনো পতাকা, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী টাঙানো হয়নি কোনো ধরনের ব্যানার-ফেস্টুন; ছিল না কোনো ধরনের কর্মসূচিও।

জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় ও বঙ্গবন্ধুর ছবিসংবলিত কোনো ব্যানার না টাঙানোয় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন স্থানীয়রা।

একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদে পতাকা উত্তোলন, ব্যানার টাঙানো, আলোচনা সভা ও দোয়া-মাহফিল কোনো কিছুই করা হয়নি।
পরিষদের কর্মচারী মাষ্টার ছুরুত আলম জানান, আজকে বন্ধ এইখানে কিছু করা হয়নি পরিষদে চেয়ারম্যান আসেনি পতাকা উত্তোলন করা হয়নি

এ বিষয়ে ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো মোটোফোনে জানান, আলোচনা সভা হয়েছে, গরু জবাই করা হয়নি।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা স্বর্না চেয়ারম্যানের সাথে কথা বলে দেখবেন বলে জানান

আগে১৯৭৫ এর ১৫ আগস্ট আর ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা
পরেলিংকরোডে আমড়া পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু