কচ্ছপিয়াতে বিশ্ব হাতি দিবস পালিত

0
7

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,
রামু উপজেলার কচ্ছপিয়াতে বিশ্ব হাতি দিবস ২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে কক্সবাজার উত্তর বন বিভাগ, বন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন কর্মকর্তা ড.প্রান্তোষ চন্দ্র রায়। হাতি দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কচ্ছপিয়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ছালেহ আহমেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, সাংবাদিক হাবিবুর রহমান সোহেল, সমাজ সেবক মাষ্টার বাদশা মিয়া প্রমুখ।
গর্জনিয়া গিলাতলী বিট কর্মকর্তা গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবির চৌধুরী, শাহাদাত হোসেন, সামাজিক বনায়ন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কক্সবাজার উত্তর বন বিভাগ, বন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে হাতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ ছাড়াও হাতির সাথে সংঘাত এড়ানো উপায় এবং হাতির মুখোমুখি হলে করণীয় বিষয়ে আলোচনা করেন।এছাড়াও হাতি মানুষের জান মালের ক্ষতি করলে এর পরিবর্তে সরকারের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ থেকে একটি বিশাল র‍্যালী বের হয়ে ইউপির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

আগেরামুতে মা-ছেলেকে কুপিয়ে জখম 
পরেকক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রর বিষয় ভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন