
শওকত ইসলাম,রামু
রামু উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ২২ আগষ্ট (সোমবার ) সকালে আকষ্মিক এ পরিদর্শনকালে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় ভূমি অফিসে সেবা প্রাপ্তির লক্ষ্যে আগত ব্যক্তিদের সেবা প্রদানে যেন কোন প্রকার অনিয়ম না হয় এবং ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ে সেদিকে অফিস সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নজরদারী রাখার নির্দেশনা প্রদান করে তিনি বলেন, কোন সেবাগ্রহীতা তৃতীয় কোন মাধ্যমের কারণে যাতে হয়রানির শিকার না হয় সেজন্যে তাদেরকে সচেতন করার পরামর্শ প্রদান করতে হবে। এছাড়া জমির খতিয়ান, নামজারী, ডিসিআর ও পর্চাসহ এতদসংক্রান্ত বিষয়ে দ্রুততার সাথে সেবাপ্রদান করার নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসক আরো বলেন, সেবাপ্রদানে অফিস সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ পেলে কোনমতেই ছাড় দেয়া হবেনা । বালুখেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জব্দ বা জরিমানা না করে ধরে ধরে জেল দেওয়ার জন্য রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফাকে নির্দেশনা দিয়েছেন। ২২ আগষ্ট ২০২২ ইংরেজির পর থেকে রামু উপজেলা ভুমি অফিসে সরকারকর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারি ব্যতিত কোন দালাল অফিসে বসে কাজ করতে পারবে না, তিনি রামু সহকারি কমিশনার ভূমি নিরুপম মজুমদারকে কর্মকর্তাদের পরিচিতি পত্র প্রদান পুর্বক বিলবোর্ড দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এ ছাড়া কর প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশী করে কাজ করার পরামর্শ প্রদান করে এতদসংক্রান্ত বিষয়ে দায়েরকৃত মামলার নিষ্পত্তি ও অগ্রগতি বিষয়েও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা, সহকারি কমিশনার (ভূমি ) নিরুপম মজুমদার জেলা প্রশাসনের সহকারী কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।













