রামুতে সীমানা বিরোধকে কেন্দ্র করে আদালতে মিথ্যা মামলার অভিযোগ

0
6

 

রামু প্রতিনিধি:
রামুতে বাড়ি ভিটার সীমানা বিরোধ কে কেন্দ্র করে মিথ্যার আশ্রয় নিয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -২ এর আদালতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ, ঘটনাটি ঘটেছে উত্তর কম্বনিয়া পাড়া এলাকায়,ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসী সূত্রে জানা যায় উত্তর কম্বনিয়া পাড়া এলাকার মোহামদুল হকের স্ত্রী বুলবুল আক্তার প্রকাশ জোবাইদা বাড়ির পাশাপাশি মধ্যম খুনিয়াপালং এলাকার আনিসুর রহমানের খামারবাড়ি,তারা দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমানা বিরোধ নিয়ে ঝগড়াঝাঁটি চলছিল, বন বিভাগের আওতাধীন পিএফ জায়গা দখল করে বুলবুল আক্তার প্রকাশ জোবাইদা বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসতেছে অন্যদিকে আনিসুর রহমান বিভিন্ন প্রজাতির গাছপালার রোপন করে বাগান করে এবং খামার বাড়ি নির্মাণ করে।
ঘটনার দিন ২৮শে জুলাই ২০২২ ইংরেজি সকাল ১২ টার সময় বুলবুল আক্তার প্রকাশ জোবাইদা মূল সীমানার খুঁটি উপড়ে ফেলে ৩ ফুট পর্যন্ত আনিসুর রহমানের জায়গা দখল করে খুঁটি স্থাপন করে টেংরা দিয়ে ঘেরা দে। জায়গা দখল করার
খবর পেয়ে আনিসুর রহমান ঘটনাস্থলে এসে
বুলবুল আক্তার প্রকাশ জোবাইদার কাছে জানতে চাই, বুলবুল আক্তার প্রকাশ জোবাইদা ও তার তিন মেয়েসহ উত্তেজিত হইয়া আনিসুর রহমানের সাথে ঝগড়াঝাটি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এলাকার লোকজন ঘটনাস্থলে এসে উভয় পক্ষ কে ঝগড়াঝাঁটি না করার জন্য বলে। স্থানীয় এক জনপ্রতিনিধি ও কিছু কুচক্রী মহলের পরামর্শ নিয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -২ এর আদালতে আনিসুর রহমান সহ তিন জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে করে বুলবুল আক্তার প্রকাশ জোবাইদা।
সিপি মামলা নং ২২৬/২০২২, মিথ্যা মামলার শিকার ৩ ভুক্তভোগী হল মধ্যম খুনিয়াপালং এলাকার আনিসুর রহমান, মোহাম্মদ রুবেল, আবুল হোসন,।
উত্তর কম্বনিয়া পাড়া এলাকার মৃত হাকিম আলীর ছেলে মতিউর রহমান, এরশাদ উল্লাহর ছেলে আবুল কালাম,মৃত কালা মিয়ার ছেলে আব্দু শুক্কুর জানান
বুলবুল আক্তার প্রকাশ জোবাইদার সাথে
আনিসুর রহমানের দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলছিল , ঘটনার দিন বুলবুল আক্তার প্রকাশ জোবাইদা জোরপূর্বক
মূল সীমানার খুঁটি উপড়ে ফেলে ৩ ফুট পর্যন্ত আনিসুর রহমানের জায়গা দখল করে খুঁটি স্থাপন করে টেংরা দিয়ে ঘেরা দে। এ ঘটনা কে কেন্দ্র করে দুজনের ঝগড়াঝাটি হয়, আমরা তাদের কে ঝগড়াঝাটি না করার জন্য বলি, আমরা শুনে অবাক হয়েছি, সত্য ঘটনাকে আড়াল করে আনিসুর রহমানসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা করে। সত্য ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানান এলাকাবাসী।
মামলার বাদী বুলবুল আক্তার প্রকাশ জোবাইদার কাছে ঘটনার বিষয় নিয়ে জানতে চাইলে কোন বক্তব্য দেবে না বলে সাফ জানিয়ে দেন । মিথ্যা মামলার শিকার আনিসুর রহমান জানান আমাদেরকে প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে, খামারবাড়ির জায়গা বুলবুল আক্তার প্রকাশ জোবাইদাকে ছেড়ে না দিলে আমাদের আরও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হবে বলে জানান।

 

আগেরামুতে ড্রেজারে বালি উত্তোলনকারীদের জেল দেয়ার নির্দেশনা জেলা প্রশাসকের
পরেকক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কমোডর (অব:) নুরুল আবছার