রামু মোবাইল বিক্রয় প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি, জড়িতরা ৩ মাসেও শনাক্ত হয়নি

0
4
রামু প্রতিনিধি:
রামু চৌমুহনী স্টেশনে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠানে সংগঠিত দূর্ধর্ষ চুরির ঘটনার ৩ মাস পার হলেও এখনো জড়িতরা শনাক্ত হয়নি। রামু চৌমুহনীস্থ স্কুল মার্কেটের ২য় তলায় জাহেদ মোবাইল শপে ৩০ মে এ চুরির ঘটনা সংগঠিত হয়।
দোকান মালিক জাহেদ জানিয়েছেন- ঘটনার পরপরই তিনি রামু থানা এবং চৌমুহনী বণিক সমবায় সমিতিকে বিষয়টি জানিয়েছিলেন। পরে পুলিশ ও বণিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ^াস দিয়েছিলেন। কিন্তু এখনো এ ঘটনার কোন রহস্য উদঘাটন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।
জাহের আরো জানান- সংঘবদ্ধ চোরের দল দোকানের শার্টার ভেঙ্গে সেদিন ১০ লাখ টাকার মোবাইল সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এরমধ্যে নতুন মোবাইল ফোন ছাড়াও গ্রাহকের সার্ভিসিং এর জন্য দেয়া প্রায় ২০০ টি মোবাইল ফোন নিয়ে যায়। চুরি হওয়া মোবাইলগুলো উদ্ধার না হওয়ায় গ্রাহকদের তিনি মেরামতের জন্য দেয়া এসব মোবাইল ফোন ফেরত দিতে পারছেন না। ফলে গ্রাহকের কাছে প্রতিনিয়ত তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এ ঘটনায় তিনি রামু থানায় লিখিত এজাহারও দিয়েছিলেন। জড়িতরা এখনো ধরা পড়েনি। ফলে চুরি হওয়া মালামালও উদ্ধার হয়নি।
এ ব্যাপার জানতে চাইলে তদন্তকারি কর্মকর্তা রামু থানার এসআই নাজমুল হাসান জানিয়েছেন- পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনে এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানিয়েছেন- এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বিষয়টি তুলে ধরেছেন এবং চৌমুহনী স্টেশনে এ ধরনের ঘটনা রোধে সহসা সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছেন।
আগেরামুতে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জনক কর্তৃক কিশোরী ধ*র্ষিত
পরেপ্রকাশিত সংবাদের প্রতিবাদ