
আবুল কাশেম সাগর,রামু
রামুতে এক রাতে দুই গোয়াল ঘরে ডাকাতের হানা। ডাকতরা দুই কুষকের ৫টি গুরু ডাকাতি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাত ঘরিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গরু ৫টির আনুমানিক মুখ্য ৪ লাখ টাকা। ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলো, ঐ গ্রামের মৃত মোজাহের মিয়ার ছেলে জিয়াবুল হাকিম ও মৃত নাজির হোসেনরর ছেলে সিরাজুল মোস্তাফা৷
ডাকতরা জিয়াবুলের গোয়াল ঘর থেকে ২টি ও পাশ্ববর্তী সিরাজুল মোস্তফার ৩টিসহ মোট ৫টি গরু নিয়ে গেছে।
পত্যেক্ষদর্শী কলেজ গেইটের পশ্চিম পাশে মার্কেটের প্রহরী সাইফুল ইসলাম বৈধ্য জানান, রাত ৩টার দিকে মিনি ট্রাক নিয়ে কিছু লোকজন রামু মজাহারুল উলুম মাদ্রাসার দিকে যাচ্ছিল।
কিছুক্ষণ পর গরু ডাকাতি সন্দেহ হলে একজন ড্রাইবার পিকআপ গাড়ি দিয়ে রাস্তার মাঝখানে ব্যারিকেট দিলে ডাকাতরা গাড়ির ড্রাইভারকে বন্দুকের ভয় দেখিয়ে গরু নিয়ে চকরিয়ার দিকে চলে যায়।
এদিকে কৃষকের উপার্জনের একমাত্র সম্ভল গরু গুলো হারিয়ে নিস্ব হয়েছে।
এ ব্যাপারে রামু থানার পরিদর্শক ( তদন্ত) অরূপ কুমার চোধুরী জানান, ঘটনার ব্যাপারে তিনি অবগত নন। ভোক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।













