
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি উত্তর কুল গ্রামে ছোট ভাইয়দের দা’র কুপে বড় ভাই গুরুতর আহত হয়েছে। তার নাম মোঃ আবছার (৩৫) পিতা হাজী আবু তালেব। ঘটনাটি ঘটেছে বুধবার ২১ সেপ্টেম্বর বিকাল ৫ টায়। স্থানীয় মিজানসহ অনকে জানান তিন ভাইয়ের মধ্যে বেশ কিছু দিন ধরে বড় ভাই আবছারের একক ভাবে ক্রয় করা রবার বাগান নিয়ে সালিশ বিচার চলে আসছিল। বর্তমানেও ইউনিয়ন পরিষদে বিচারটি চলমান আছে। এ ঘটনাকে কেন্দ্র করে দোছড়ি নারিকেল বাগান বাজারে কথা কাটাকাটির এক পর্যয়ে ছোট ভাই এরশাদ উল্লাহ ও দেলোয়ার হোসেন সাঈদী ক্ষিপ্ত হয়ে ধারালো লম্বা দা’ দিয়ে বড় ভাইকে কুপ দিলে বড় ভাই আবছার গুরত্বর আহত হয়। এ সময় ছোট ভাইদের হামলায় হাতের কব্জি ও গলায় রক্তাক্ত কাটা জখম হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানা যায়,আহত আবছারের অবস্থা খুবই খারাপ। অবস্থার বেগতিক হলে অন্যত্রে রেফার করা হবে। এ ঘটনায় কচ্ছপিয়ার দোছড়িতে চলছে উত্তেজনা। বিষয়টি দ্রুত নিরসন না হলে ভাইদের মধ্যে আরও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা করেছে স্থানীয়রা।













