
প্রেস বিজ্ঞপ্তি:
বন্যপ্রাণী পাচার এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গবেষণা করে চাইনিজ একাডেমি অফ সায়েন্স থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন রামুর কাউয়ার খোপের কৃতি সন্তান ড. নাছির উদ্দিন।গত ২৮ শে নভেম্বর জাপান, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য,বাংলাদেশ, হংকং এবং চায়নার সাতজন প্রফেসরের সমন্বয়ে গঠিত পিএইচডি থিসিস পর্যালোচনা কমিটি ড. নাছির উদ্দিনের গবেষণা থিসিস পর্যালোচনা, মৌখিক পরিক্ষা এবং বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত রিসার্চ পেপার পর্যালোচনা করে সর্ব সম্মতিক্রমে ড. নাছির উদ্দিনকে পিএইচডি ডিগ্রী প্রদান করেন।
ড. নাছির উদ্দিন কাউয়ার খোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,কক্সবাজার সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি, এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারী মেডিসিন ডিগ্রী অর্জন করেন। এরপর মাদ্রাজ ভেটেরিনারি কলেজএবং নামাক্কল ভেটেরিনারি কলেজ থেকে প্রাণী চিকিৎসার উপর উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন।থাইল্যান্ড থেকে বন্যপ্রাণী অবশকরন ও চিকিৎসার উপর বিশেষ গবেষণা সম্পন্ন করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জিআইএস এবং রিমোট সেন্সিং এর উপরে বিশেষ কোর্স সম্পন্ন করেন এবং নেদারল্যান্ডের ভিরাজ ইউনিভার্সিটি থেকে পরিবেশ অপরাধ বিজ্ঞানের উপরে পোস্ট গ্রেজুয়েট কোর্স সম্পন্ন করেন।
গবেষণার পাশাপাশি ডক্টর নাছির উদ্দিন ওইয়াল্ড টীম, মুক্তির বন্ধন ফাউন্ডেশন, আইসিডিডিআরবি এবং প্যন্থেরা নামক আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক অর্গানাইজেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। এর পাশাপাশি ড. নাছির উদ্দিন সোসাইটি ফর কনজারভেশন বায়োলজির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন এবং IUCN এর এশিয়ান হাতি বিশেষজ্ঞ টিমের একজন বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একই সাথে রেঞ্জার্স ফেডারেশন এশিয়া এর একজন নির্বাহি সদস্যও। একই সাথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির একজন বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
ড. নাছির উদ্দিনের প্রায় ১৬ টি বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্র বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। ড. নাছির উদ্দিন রাষ্ট্রীয় ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গুরত্বপূর্ণ কাজে যোগদানের জন্য ইতিমধ্যে ৩০ টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন।
ড. নাছির উদ্দিন কক্সবাজারের রামু থানার অন্তর্গত কাউয়ার খোপের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মরহুম মালেকুজ্জামানের কনিষ্ঠ সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম কাদেরের ছোট ভাই। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে বন্যপ্রাণী পাচার প্রতিরোধ টিমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এইদিকে ড. নাছির উদ্দিনের পিএইচডি অর্জন উপলক্ষে দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞানি, শিক্ষক, পেশাজীবি, উন্নয়ন কর্মী রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শুভানুধ্যায়িরা শুভেচ্ছা জানিয়েছেন।













