
প্রেস বিজ্ঞপ্তি:
৭ ডিসেম্বর কক্সবাজারে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে রামু উপজেলা আওয়ামীলীগের বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল ও সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডলের নেতৃত্বে বিশাল মিছিলটি ফতেখাঁরকুলের বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে চৌমুহনী স্টেশনে পথ সভায় সোহেল সরওয়ার কাজল বলেন, জননেত্রী শেখ হাসিনাকে উপযুক্ত সম্মান প্রদর্শন কক্সবাজারবাসীর দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। কক্সবাজারের মানুষের প্রতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভালোবাসা, তা অনন্য। তার আন্তরিকতা রয়েছে বলেই বাংলাদেশের বৃহৎ উন্নয়ন কক্সবাজারেই হয়েছে। যদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতেন, তাহলে আজ এ উন্নতি, এ অগ্রগতি কোনভাবে কল্পনা করা যেত না। তাই আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা ছাড়া অন্য কোন বিকল্প নেই বলে তিনি বক্তৃতায় জানান। মিছিলে উপস্থিত ছিলেন, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন বড়ুয়া, মাষ্টার নুরুল আমিন, হানিফ বিন নজির, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সম্পাদক সুজন শর্মা, নুরুল কবির হেলাল, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী,শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামশুদ্দিন প্রিন্স, খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আবদুল হক কোম্পানী, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহিন ,সাধারণ সম্পাদক হোছাইন আহমদ সিকদার, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম, সাধারন সম্পাদক কায়েস বাঙ্গালী, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুপ মেম্বার, সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুফ, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকের আহমদ, সাধারন সম্পাদক মন্জুর আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা ,রশিদনগর ইউনিয়নের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহীন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল হক কোম্পানী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,কাউয়ারখোপ ইউনিয়ন আ:লীগের সভাপতি মোঃ হোছন এমইউপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউনুচ খান, তিতু বড়ুয়া অতি, ফিরোজ মিয়া, ওবাইদুল হক, আকতার কামাল, রাহমত উল্লাহ, জহির আলাউদ্দিন, নুরুল আলম, মোঃ লোকমান, আহমেদুল হক, মোহাম্মদ জায়েদ, মোঃ আলাউদ্দিন প্রমুখসহ উপজেলা- ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।













