
নুর মোহাম্মদ :
কক্সবাজার বাস টার্মিনাল হতে রামুর ১জন অপহৃত ভিকটিমকে উদ্ধান করেছে র্যাব -১৫।
রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চেইন্দা খোন্দকার পাড়ার নুরুল হকের পুত্র অারিফ উদ্দিনকে (১৮), শনিবার ১০ ডিসেম্বর সকাল ৮টায় তার কর্মস্থল চেইন্দা অ্যামিউজমেন্ট ক্লাব পার্ক থেকে অজ্ঞাতনামা ৪ /৫ জন লোক মুখে কাপড় দিয়ে চেপে ধরে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরবর্তীতে অারিফ উদ্দিনের পিতার মোবাইল নম্বরে ফোন করে জানায় তার ছেলে অপহৃত হয়েছে এবং মুক্তিপণ বাবদ ১ লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণ না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করার হুমকিসহ বিভিন্নরকম ভয়ভীতি প্রদান করে।
শনিবার ১০ ডিসেম্বর নুরুল হকের লিখিত অভিযোগের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর গোয়েন্দা দল অপহৃত ভিকটিমকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। একই দিন সন্ধ্য ৫টায় কক্সবাজার সদরের বাস টার্মিনাল এলাকা হতে উদ্ধার করে। র্যাবের সংবাদ মাধ্যম হতে রবিবার ১১ ডিসেম্বর এসব তথ্য জানা গেছে।
অপহৃত ভিকটিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তার বাবার কাছে হস্তান্তর করে। কিন্ত অপহরণকারীদের অাটক করতে পারেনি অাইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় এলাকাবাসী অপহরণকারী সদস্যদের অাটক করে শাস্তির দাবী জানিয়েছেন।













