রামুতে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণ পরিদর্শনে মাউশি গবেষণা কর্মকর্তা

0
3

 

মোঃ নাছির উদ্দিন, রামু

কক্সবাজারের রামুতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১,বিস্তরণ-২০২২ ও বাস্তবায়ন-২০২৩ শিক্ষক প্রশিক্ষণের ভেন্যু পরিদর্শন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মোঃ ইউসুফ রহমান। শনিবার (১৪জানুয়ারি) দুপুরে রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণের এ ভেন্যু পরিদর্শন করা হয়। এ প্রশিক্ষণ পরিদর্শন করে তিনি প্রশিক্ষণার্থীদের ইতিবাচক উত্তর পেয়ে সন্তুষ্ট হন।
জানুয়ারি ০৬,০৭,১৩,১৪ ও ১৫ তারিখ ২০২৩ ইং হতে চালু হওয়া, নতুন কারিকুলাম শিক্ষকদের দক্ষতায় বাস্তবায়ন করা হবে। মানে শিক্ষকদের প্রচুর কাজ থাকবে। যা শিক্ষক নির্দেশিকায় দেওয়া আছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ,রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মাস্টার ট্রেইনার মুফিদুল আলম,মোঃ নাছির উদ্দিন, মোঃ শফিকুল ইসলামসহ ১০টি বিষয়ের মাস্টার ট্রেইনার ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।সারা দেশের ন্যায় ১৫ জানুয়ারি এ প্রশিক্ষণ সমাপ্তি হবে।

আগেনাইক্ষ্যংছড়ি বিজিবি কর্তৃক ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক
পরেরামুতে মহাসড়কের ব্রিজের মুখ বন্ধ করে চেয়ারম্যানের মার্কেট নির্মাণ